Notice

মাস্টার্স (ফাইনাল) আবেদন ২০২৪–২৫, মাস্টার্স প্রিলিমিনারি (মাস্টার্স ১ম পর্ব) আবেদন ২০২৪–২৫ এবং ডিগ্রি (পাস) প্রাইভেট ও সার্টিফিকেট কোর্স আবেদন ২০২৫ শুরু হয়েছে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ডিগ্রী (পাস) ২য় বর্ষের শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

অধ্যক্ষ

Full Message from অধ্যক্ষ

বিসমিল্লাহির রাহমানির রাহিম,সিমলা ডিগ্রী কলেজের অফিশিয়াল ওয়েব পোর্টালে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই।সিরাজগঞ্জের শাহানগাছা এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে অত্র অঞ্চলের উচ্চশিক্ষার আলো ছড়িয়ে আসছে। একটি আধুনিক, নৈতিক ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে আমরা বদ্ধপরিকর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজে মানসম্মত শিক্ষার পাশাপাশি আমরা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।আমাদের রয়েছে একঝাঁক অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষক মণ্ডলী, সুসজ্জিত শ্রেণিকক্ষ এবং একটি সমৃদ্ধ পাঠাগার। কেবল প্রাতিষ্ঠানিক ফলাফলই নয়, বরং একজন শিক্ষার্থী যেন দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে—সেটিই আমাদের মূল লক্ষ্য। বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার যোগ্য করে আমরা আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলছি।শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীসমাজের সম্মিলিত সহযোগিতা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। আসুন, আমরা সবাই মিলে আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর ও সমৃদ্ধ আগামী গড়ে তুলি।ধন্যবাদান্তে,অধ্যক্ষসিমলা ডিগ্রী কলেজশাহানগাছা, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।EIIN: ১২৮৪৬২ | কলেজ কোড: ২২৩৩

Back